গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি শশুরবাড়ির এলাকা থেকে বি.এম মাহমুদুল ইসলাম (৩৮) নামে এক পুলিশ সদস্যের লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি ৬ এপিবিএন মহালছড়ি, খাগড়াছড়িতে এস.আই (সশস্ত্র)পদে কর্মরত ছিলেন। তিনি সদর উপজেলার বিজয়পাশা গ্রামের হায়দার আলী ভূইয়ার ছেলে।পুলিশ নিহতের স্ত্রী ও শশুরকে আটক করেছে।

আজ সোমবার(২৭ জুলাই)শশুর বাড়ির অদূরে একটি পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে সকাল সাড়ে ৮টার দিকে পুকুর থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারন জানাযাবে বলে তিনি জানান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর