“বাংলা QR এ লেনদেন করি-ক্যাশলেস বাংলাদেশ গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে রোড শো অনুষ্ঠিত হয়েছে।
অগ্রণী ব্যাংক গোপালগঞ্জ শাখা, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা, পৌর সুপার মার্কেট শাখা, আঞ্চলিক কার্যালয় শাখার আয়োজনে এক দেশ এক QR লেনদেনে রোড-শো অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে রোডশোটি লঞ্চ ঘাট এলাকা থেকে শুরু হয়ে চৌরঙ্গী, পৌর কাঁচাবাজার হয়ে পুনরায় লঞ্চঘাট অগ্রণী ব্যাংক কার্যালয়ে এসে শেষ হয়। রোড শো-তে ডিজিএম মশিউল ইসলাম ,এজিএম গৌতম কুমার মন্ডল, জয়নুল আবেদিন সহ অগ্রণী ব্যাংক গোপালগঞ্জ-এর বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
