Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সোনালী ব্যাংকের চুক্তিপত্র স্বাক্ষর

গোপালগঞ্জে ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সোনালী ব্যাংকের চুক্তিপত্র স্বাক্ষর

০
গোপালগঞ্জে ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সোনালী ব্যাংকের চুক্তিপত্র স্বাক্ষর

শিক্ষার্থীদের বেতন, ভর্তি ফিসহ বিবিধ ফি অনলাইনে আদায় করতে গোপালগঞ্জের ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সোনালী ব্যাংকের চুক্তিপত্র স্বাক্ষর হয়েছে।

মঙ্গলবার বিকেলে স্কুল ছটি শেষে সদর উপজেলার বৌলতলী সাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে এসব চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। সোনালী ব্যাংকের গোপালগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল মানেজার আবুল কালাম আযাদ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগনের সাথে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
বৌলতলী সাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নীহার কান্তি বাছাড়ের সভাপতিত্বে অনুষ্ঠিত চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়, টুঠামান্দ্রা সরযুবালা বালিকা উচ্চ বিদ্যালয়, পঞ্চপল্লী বড় ডোমরাশুর উচ্চ বিদ্যালয়, শেওড়াবাড়ি বিচরন-অশ্বিনী ষষ্ঠপল্লী উচ্চ বিদ্যালয়, করপাড়া ইউনিয়ন (বহুমুখী) উচ্চ বিদ্যালয়, বলাকৈড় আজহার উদ্দিন রাবেয়া ছরোয়ার উচ্চ বিদ্যালয়, নিজড়া সপ্তগ্রাম বিজয়কৃষ্ণ উচ্চ বিদ্যালয়, নিজড়া সিকিপাড়া সোনাউল্লাহ, কেনারাম, মথুরানাথ, উচ্চ বিদ্যালয়, সাতপাড় হেমলতা আদর্শ উচ্চ বিদ্যালয়, শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ উচ্চ বিদ্যালয় ও পিঠাবাড়ি সপ্তপল্লী সতীশ চন্দ্র নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত থেকে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
ডেপুটি জেনারেল মানেজার আবুল কালাম আযাদ বলেন, সোনালী ব্যাংক পিএলসি কর্তৃক উদ্ভাবিত “সোনালী পেমেন্ট গেটওয়ে” এর মাধ্যমে শিক্ষার্থীদের বেতন, ভর্তি ফিসহ বিবিধ ফি অনলাইনে আদায় করা হবে। সরকারের ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি এই উদ্যোগ গ্রহন করেছে।
চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংকের গোপালগঞ্জ প্রিন্সিপাল অফিস ও  বৌলতলী শাখার কর্মকর্তাগন এবং বৌলতলী সাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষকগন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here