বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ কেন্দ্রে চালু হলো আরও দুটি স্থানীয় বাংলা সংবাদ

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ কেন্দ্রে আজ সোমবার থেকে চালু হলো আরও দুটি স্থানীয় বাংলা সংবাদ। সকাল সাড়ে ৮টা ও সাড়ে ১০টার পাশাপাশি এখন থেকে প্রতিদিন বিকেল সাড়ে ৪টা ও সন্ধ্যা ৭টায় প্রচার শুরু হয়েছে স্থানীয বুলেটিন।

বিকেল ৩ টায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বুলেটিন দু’টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক মুহাম্মদ শরীফুল কাদের।

বাংলাদেশ বেতার গোপালগঞ্জ কেন্দ্রের উপ-বার্তা নিয়ন্ত্রক আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ কেন্দ্রের আঞ্চলিক পরিচালক সৈয়দ রাজু আহমেদ, বাংলাদেশ বেতার সদর দপ্তরের উপ-বার্তা নিয়ন্ত্রক মুহাম্মদ মাসুদুর রহমান, গোপালগঞ্জ কেন্দ্রের উপ-আঞ্চলিক প্রকৌশলী ইবনে সাবিদ,গোপালগঞ্জ-এর সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না।

 অনুষ্ঠানে বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ কেন্দ্রের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর