মাদক চোরাচালানে বিপুল পরিমাণ অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে অবস্থিত এস.এ পরিবহন কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়েছে ডিবি পুলিশ।
আজ রবিবার (২৩ আগস্ট) শহরের বিসিক ব্রীজ এলাকায় গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমানের নেতৃত্বে কুরিয়ার সার্ভিস অফিসে এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান জানান, এস.এ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কক্সবাজার থেকে গোপালগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় আসা মাদকের অর্থ লেনদেন হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালানো হয়। সেখান থেকে অবৈধ লেনদেনের কাগজপত্র জব্দ করা হয়েছে। এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানের ম্যানেজার নূর মোঃ মঞ্জুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।এঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
