কাশিয়ানীতে ১ হাজার ৫৫০ মিটার চায়না দূয়ারী জাল  জব্দ

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জের কাশিয়ানীতে ১ হাজার ৫৫০ মিটার  চায়না দূয়ারী জাল জব্দ করে ধ্বংস করেছে মৎস্য অধিদপ্তর।

আজ  বুধবার (২ সেপ্টেম্বর)  কাশিয়ানী উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের  গ্রাম পুলিশের সহযোগিতায় সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত  অভিযান চালিয়ে  ফুকরা ইউনিয়নের ছোট বাহিরবাগ বিল থেকে ২০ টি এবং নিজামকান্দি ইউনিয়নের  ফলসি বিল থেকে ৪২ টি চায়না দূয়ারী  জাল জব্দ করা হয়।  এ সময় কাউকে আটক করা  যায়নি।

জব্দকৃত ৬২ টি চায়না দূয়ারী  জালের আয়তন প্রায় ১ হাজার ৫৫০ মিটার।  যার আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। পরে এসব জাল  জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

গোপালগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউটের সহকারী পরিচালক ও কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা (অ. দা.) আসলাম হোসেন শেখ গণমাধ্যম কর্ীদের কাছে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর