গোপালগঞ্জের কাশিয়ানীতে ১ হাজার ৫৫০ মিটার চায়না দূয়ারী জাল জব্দ করে ধ্বংস করেছে মৎস্য অধিদপ্তর।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) কাশিয়ানী উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সহযোগিতায় সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত অভিযান চালিয়ে ফুকরা ইউনিয়নের ছোট বাহিরবাগ বিল থেকে ২০ টি এবং নিজামকান্দি ইউনিয়নের ফলসি বিল থেকে ৪২ টি চায়না দূয়ারী জাল জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি।
জব্দকৃত ৬২ টি চায়না দূয়ারী জালের আয়তন প্রায় ১ হাজার ৫৫০ মিটার। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। পরে এসব জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
গোপালগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউটের সহকারী পরিচালক ও কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা (অ. দা.) আসলাম হোসেন শেখ গণমাধ্যম কর্ীদের কাছে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
