Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জের পুলিশ সুপার বিপিএম সেবা পদকে ভূষিত

গোপালগঞ্জের পুলিশ সুপার বিপিএম সেবা পদকে ভূষিত

গোপালগঞ্জের পুলিশ সুপার বিপিএম সেবা পদকে ভূষিত

পেশাগত দক্ষতা, নিষ্ঠা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর ও আলোচিত মামলার রহস্য উদঘাটন এবং জননিরাপত্তা ও জনসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ‘বাংলাদেশ পুলিশ পদক বিপিএম সেবা’ পদকে ভূষিত হয়েছেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

তাঁর দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব, সাহসিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি স্বরূপ অর্জিত এই মর্যাদাপূর্ণ পদক গোপালগঞ্জ জেলা পুলিশের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয়।এই অর্জন জেলা পুলিশের প্রতিটি সদস্যকে পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান, উদ্যমী ও অনুপ্রাণিত করবে।

গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সম্মানিত পুলিশ সুপার মহোদয়কে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জহানানো হয়েছে।

তাঁর এই গৌরবময় অর্জন উত্তরোত্তর সাফল্য ও সম্মানের পথকে আরও সুদৃঢ় করুক এই প্রত্যাশা করেন পুলিশ বিভাগের সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here