গোপালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক, চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে দুর্নীতি দমন কমিশন (দুদক), জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন বিষয়ে দুই দিনব্যাপী দুর্নীতিবিরোধী প্রতিযোগিতা শুরু হয়েছে।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় চিত্রাঙ্কণ ও বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।পরবর্তীতে বেলা ১১টায় অনুষ্ঠিত হয় দুর্নীতিবিরোধী রচনা প্রতিযোগিতা।

আয়োজকরা জানান, এবারের বিতর্ক প্রতিযোগিতায় জেলার স্বনামধন্য ১৬টি বিদ্যালয়ের বিতার্কিক দল মোট ৮টি বিষয়ের ওপর প্রতিদ্বন্দ্বিতা করছে।  তরুণ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা ও নৈতিক মূল্যবোধ সৃষ্টিতেই এ আয়োজন।

আগামীকাল ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল বিতর্ক শেষে চিত্রাঙ্কণ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে দু’দিন ব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর