রাজবাড়ীতে সেনাবাহিনী কর্তৃক গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

করোনাকালীন সময়ে ঘরবন্দী অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আজ ০৬ জুলাই সোমবার রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ১০ জন সামরিক ও বেসামরিক বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে গরীব ও অসহায় গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা।

দিনব্যাপী পরিচালিত এই ক্যাম্পে প্রায় ৩৫০ জন গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ওষুধ বিতরণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণসহ স্বাস্থ্যবিধি সংক্রান্ত প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন সেনা সদস্যরা। সকাল ১১ টা থেকে পরিচালিত এই ক্যাম্পের উদ্ধোধন করেন যশোর সেনানিবাসের ২১ পদাতিক ব্রিগেড কমান্ডার। এ সময় তিনি সেখানে দায়িত্বরত চিকিৎসকদের সাথে মতবিনিময় ও প্রয়োজনীয় উপদেশমূলক বক্তব্য প্রদান করেন।

এছাড়াও করোনা প্রতিরোধে ত্রান বিতরণ, স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল তদারকি, সাধারণ মানুষকে মাইকিং করে নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বিবিধ স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানাচ্ছেন সেনা সদস্যরা।

অন্যদিকে ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় ত্রাণ তৎপরতা ও ঘরবাড়ী মেরামতের পাশাপাশি বেড়িবাঁধ নির্মানের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। এছাড়া পানিবন্দী মানুষদেরকে ডায়রিয়াসহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব হতে রক্ষা করতে জরুরী চিকিৎসা সেবা ও সুপেয় পানি বিতরণসহ অন্যান্য জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।-প্রেস বিজ্ঞপ্তি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর