গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন এ দিবসটি পালন করে।
“ঘর থেকে শুরু করি-দুয্যোগ সহনশীল দেশ গড়ি” এ প্রতিপাদ্যে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে সুশাসন চত্ত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এস এম তারেক সুলতান(সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ূন রশীদ, ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শিপলু আহমেদ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্ট কর্মীরা দুর্যোগ প্রতিরোধ বিষয়ক মহড়া করে। এ কর্মসূচীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
