গোপালগঞ্জে মটর সাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হাত হারালেন হাসিবুর মোল্লা(৩০)নামে এক ব্যক্তি।তিনি বসুন্ধরা গ্রুপের মার্কেটিং বিভাগে বিক্রয় প্রতিনিধি এবং কাশিয়ানী উপজেলার ধলগ্রামের হোসেন আলী মোল্লার ছেলে। তাঁর ডান হাতটি শরীর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। দ্রুত তাকে মারাত্মক আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
জানাগেছে, আজ শনিবার(১৭ অক্টোবর)সকাল সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক হয়ে কোটালীপাড়া যাবার পথে ওই সড়কের মাঝিগাতি এলাকায় কোটালীপাড়া থেকে গোপালগঞ্জগামী একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।ফলে তার ডান হাতটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
কর্তব্যরত চিকিতসক ডাঃ সাব্বির হোসেন বলেন, এলাকাবাসী তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপোতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।
