গোপালগঞ্জে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সারা দেশব্যাপী অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সের মাধমে উপস্থিত থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।
দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপরিচালকগন ও অন্যান্য কর্মকর্তাগন সংযুক্ত ছিলেন।
আজ শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত অনুষ্ঠানের উদ্বোধন শেষে গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে ৬জন যুবক ও যুবনারীকে অনুদানের চেক প্রদান করেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।
এসময় পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস, এম তারেক সুলতান, অতিরিক্ত জেলা প্রশাসক রেজওয়ানা কবির, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ শাহীদুল ইসলাম, সহকারী পরিচালক মোঃ সাজেদুল হক, সরকারী কর্মকর্তা, সংবাদ কর্মিগন এবং যুবক ও যুবনারীরা উপস্থিত ছিলেন।
যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
