ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টি.সি

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ সরকারী জেলা স্কুলের ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র (টি.সি) দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে অভিযুক্ত ওই ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র (টি.সি) দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে স্কুলের প্রধান শিক্ষক মোঃ জিয়াউল হক।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর দুপুরে স্কুলে টিফিনের পর ক্লাসরুমের ভেতরেই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের স্লোগান দেয় স্কুলটির অষ্টম, নবম ও দশম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী। পরে সেই ভিডিও মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় ভিডিওটি।

ঘটনার পর দিন ৭ অক্টোবর স্কুলের সহকারী শিক্ষক মোঃ ইকবাল হোসেনকে প্রধান করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। স্কুলের সিসিটিভি ফুটেজ ও ভিডিও পর্যালোচনা করে গতকাল বুধবার (৪নভেম্বর) তদন্ত প্রতিবেদন প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করা হলে নয় শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

immage 1000 02

এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান সহকারী শিক্ষক ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন, স্কুলে রাজনৈতিক স্লোগান দেওয়ার পর ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করা হয়েছে এরই পরিপ্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে স্কুল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

প্রধান শিক্ষক মোঃ জিয়াউর হক বলেন, গত ৬ অক্টোবর স্কুলের ভিতরে নিষিদ্ধ রাজনৈতিক স্লোগান দেয় কিছু শিক্ষার্থী। এ সময় আমি নামাজে ছিলাম। পরে নামাজ থেকে আসার পরে গোয়েন্দা সংস্থা থেকে আমাকে ফোন করে মিছিলের বিষয়ে জানতে চায়। পরে আমি অন্যান্য শিক্ষকদের কাছে শুনে বিষয়টি নিশ্চিত হই যে, স্কুলে এই ধরনের মিছিল বা স্লোগান দেওয়া হয়েছে। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান সাংবাদিকদেরকে বলেন, যা হয়েছে তা নিয়ম মেনেই হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর