বাজুনিয়া-গান্ধিয়াশুর আঞ্চলিক সড়কের বেহাল দশা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।

গোপালগঞ্জ সদর উপজেলার বাজুনিয়া-গান্ধিয়্শুর আঞ্চলিক সড়কটির বেহাল দশা।রাস্তার পিচ ও খোয়া উঠে গিয়ে কঙ্কাল বেরিয়ে পড়েছে।খানাখন্দ আর জল কাদায় সড়কটি এখন চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে।এ পথে চলাচল করা যাবাহন চালক ও যাত্রীদের দুর্ভোগের শেষ নেই।দীর্ঘদিন কোন সংস্কার না হওয়ায় ঝুকি নিয়ে চলছে যাত্রি ও মালবাহি যানবাহন।রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসির।

বাজুনিয়া থেকে গান্ধিয়াশুর ১৫ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ওই সড়কটির অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। মারাত্মক ঝুকি নিয়ে প্রতিদিন এ সড়কে শত শত ভ্যান, ইজিবাইক, মাল বোঝাই ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। কোথাও কোথ্ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত যানবাহন বিকল হচ্ছে। ভ্যানে ও ইজিবাইকে করে যাতায়াত করতে সময়ও বেশী লাগে। এলাকার মানুষের উৎপাদিত বিভিন্ন কৃষি পন্য বিক্রির জন্য হাটে-বাজারে নিতে হয়। কিন্তু এই ভাংগা-চোরা সড়কের কারনে কৃষিপন্য নিয়ে ভ্যান চালকেরা যেতে চান না। গেলেও আবার অতিরিক্ত ভাড়া গুনতে হয়।

এ ছাড়া এ এলাকায় জে,কে পলিমার ইন্ডাসট্রিসহ বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কারখানার কাঁচামাল ও উৎপাদিত পন্য পরিবহনেও সমস্যা হয়।

এলাকাবাসী জানান, মুমুর্ষ রোগী ও গর্ভবতি মহিলাদের ওই রাস্তা দিয়ে নিযে যেতে খুবই অসুবিধা হয়।এলাকাবাসি দ্রুত এ সড়কটি সংস্কারের দাবী জানিয়েছেন।

অল্প কিছু দিনের মধ্যে সড়কটি মেরামত করে জনগনের চলাচেলের উপযোগী করা হবে বলে জানালেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাকির হোসেন।

সড়কটি সংস্কারে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবেন এমন প্রত্যাশা এলাকাবাসীর।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর