কোটালীপাড়া ও মুকসুদপুরে বিদ্যুৎপৃষ্ট ও পানিতে ডুবে ২জনের অস্বাভাবিক মৃত্যু

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জের কোটালীপাড়া ও মুকসুদপুরে বিদ্যুৎপৃষ্ট ও পানিতে ডুবে ২জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে কোটালীপাড়ার মুশুরিয়া গ্রামের অনিল বৈদ্যের ছেলে অসিত বৈদ্য নিজের ঘরের ফ্রিজে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হন। তাকে মারাত্মক আহত অবস্থায় কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে, মুকসুদপুর উপজেলার খাঞ্জাপুর গ্রামের রেজাউল কাজীর দুই বছর বয়সের শিশু কন্যা রুমানা বাড়ির পাশের খালের পানিতে পড়ে মারা গেছেন। দিগনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর