গোপালগঞ্জে মধুমতি নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ আটদিন পর উদ্ধার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে মধুমতি নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ কলেজ ছাত্র হাবিল সিকদার (১৯) এর লাশ আটদিন পর উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার সকাল ১০ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকায় মধুমতি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইকবাল গাজী ও নিহতের পরিবার সাংবাদিকদের জানিয়েছেন, টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকায় একটি লাশ ভাসতে দেখে আমাদের খবর দেয় এলাকার লোকজন। বিষয়টি টুঙ্গিপাড়া পুলিশকে জানাই এবং হাবিল সিকদারের ছোট ভাই রাসেল সিকদার লোকজন নিয়ে লাশের কাছে যায়। লাশ দেখে তারা হাবিল সিকদারের লাশ বলে সনাক্ত করে বাড়ি নিয়ে আসে।

এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার ওসি এ এফ এম নাসিম বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই পরিবারের লোকজন লাশ সনাক্ত করে বাড়িতে নিয়ে গেছে।

উল্লেখ্য গত বুধবার( ২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঝাকি জাল দিয়ে বাড়ির সামনে মধুপুর এলাকায় মধুমতি নদীতে মাছ শিকারে যায় হাবিল সিকদার। এসময় সে পানিতে পড়ে যায়। পানিতে পড়ে যাবার পর আর সে পানি থেকে না ওঠায় লোকজন তাকে খোঁজাখুজি করে। পরে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু, নদীতে অতিরিক্ত স্রোত থাকায় উদ্ধার অভিযান পরিচালনা করতে পারেনি।

হাবিল সিকদার গোপালগঞ্জ সদর উপজেলার মানিকহার চরপাড়া গ্রামের মুসা সিকদারের ছেলে এবং গোপালগঞ্জ বঙ্গবন্ধু সরকারী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর