কাশিয়ানীতে কারেন্ট জাল ধ্বংস, জরিমানা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -
মোহনা রিপোর্ট।।
গোপালগঞ্জেরকাশিয়ানীতে অভিযান চালিয়ে ৩ লাখ ৮০ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণআদালত। এ সময় অবৈধ জাল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরেজব্দ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।আজ সোমবার(১৪ সেপ্টেম্বর) কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়নের রামদিয়া বাজারে অভিযান চালিয়ে এসবকারেন্ট জাল জব্দ করেন কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতেরবিচারক মো. আতিকুল ইসলাম। তিনি জানান,কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারে অবৈধ কারেন্ট জালের হাট বসেছে এমন সংবাদের ভিত্তিতেঅভিযান চালিয়ে ৩৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় যার আনুমানিক মুল্য ৩ লাখ ৮০হাজার টাকা। এ সময় অবৈধ জাল বিক্রির দায়ে অনাদী বিশ্বাস নামের এক একজন জাল ব্যবসায়ীকে৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ জাল গুলো রামদিয়া বাজারে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংসকরা হয়। কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ বলেন, মৎস্য রক্ষা ও মৎস্য সম্পদ বৃদ্ধির জন্য নিয়মিতঅভিযান পরিচালনা করছি। অবৈধ জাল বিক্রি বন্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।
 

 

 

 

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর