গোপালগঞ্জে অপহরন করে মুক্তিপন দাবী ; চার সন্ত্রাসী গ্রেফতার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জের বলাকৈড় পদ্মবিলে ঘুরতে আসা নুর ইসলাম (২৪) ও রবিউল শেখ (২২) নামের দুই পর্যটককে অপহরন করে মুক্তিপন দাবী ও মারপিটের অপরাধে চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে গোপালগঞ্জ থানার বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ সদর উপজেলার করপাড়া বাজার এলাকা থেকে অপহরনকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে। এসময় পুলিশ ওই দুই পর্যটককে উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে।
গ্রেফতারকৃত অপহরনকারীরা হলো সদর উপজেলার বনগ্রামের নাসির ফকিরের ছেলে হামিম ফকির (১৭), শাহিন সরদারের ছেলে সাকিব সরদার (১৮), মহাসিন ফকিরের ছেলে হুসাইন ফকির (১৬) ও টুঙ্গিপাড়া উপজেলার পারকুশলী গ্রামের সেলিম সরদারের ছেলে তামিম সরদার (১৭)।
বৌলতলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর এ এইচ এম সালাহ উদ্দিন বলেছেন, গতকাল শনিবার বিকেলে টুঙ্গিপাড়ার পারকাহনিয়া থেকে বলাকৈড় পদ্মবিলে ঘুরতে আসা দুই্ যুবক পর্যটককে একদল সন্ত্রাসী অপহরন করে করপাড়া বাজার এলাকায় আটকে রেখে তাদের পরিবারের লোকজনের কাছে মুক্তিপন দাবী করে। মুক্তিপনের টাকা দ্রুত না আসায় তাদের ব্যাপক মারপিট করা হয়। সংবাদ পেয়ে আমরা অপহরন কারীদের অবস্থান নিশ্চিত করে রাত ১০ টার দিকে ৪ অপহরন কারীকে গ্রেফতার করি এবং অপহৃত পর্যটকদের উদ্ধার করা হয়। এসময় অপহরনকারী দলের নেতা মান্না সরদারসহ আরো কয়েকজন পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোপালগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর