গোপালগঞ্জ শহরকে ক্লিন সিটিতে রূপান্তর করতে জেলা প্রশাসনের উদ্যোগ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

এস এম নজরুল ইসলাম।।
গোপালগঞ্জ শহরকে ক্লিন সিটিতে রুপান্তর করতে উদ্যোগ গ্রহন করেছে জেলা প্রশাসন। এ জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের প্রধান সড়কসহ গুরুত্বপূর্ন স্থান সমূহে লোহার স্টান্ডের উপরে ছোট ছোট ড্রাম বসিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটি ড্রামের মধ্যে ময়লা-আবর্জনা ফেলার জন্য পলিথিন দিয়ে প্রস্তুত রাখা হয়েছে। স্থানীয়রা ওই ড্রামে ময়লা ফেলবে। ময়লা-আবর্জনায় ড্রাম পরিপূর্ন হলে পলিথিনে মুড়িয়ে পৌর ডাস্টবিনে ফেলে আসবে। জেলা প্রশাসন এই উদ্যোগ গ্রহন করায় ড্রাম বসানো স্থান গুলিতে রাস্তায় ময়লা-আবর্জনা কমে গেছে। পাশাপাশি ক্লিন সিটি ড্রামের আশপাশের লোকজনের মাঝে ইতিমধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ধারনা জন্মেছে যে, রাস্তায় আর ময়লা ফেলা যাবেনা। এই ধারা অব্যাহত থাকলে গোপালগঞ্জ শহর পরিষ্কার হব্ েপ্রত্যাশা সকলের।
জেলা প্রশাসন সূত্রে জানাগেছে, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থান যেখানে মানুষ বেশী ময়লা-আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে নোংরা করে রাখে। প্রাথমিকভাবে এরকম বিভিন্ন স্থানে ৫০ টি ড্রাম স্থাপন করা হয়েছে। আরো ৫০ টি গুরুত্বপূর্ন স্থানে ৫০ টি ড্রাম স্থাপন করা হবে। প্রতিদিন এসব ড্রাম পরিষ্কার করা ও মনিটরিং করার জন্যও ব্যবস্থা রয়েছে। এই উদ্যোগ কাজে আসলে শহরে চাহিদা অনুযায়ী আরো ড্রাম স্থাপন করা হবে।
স্থানীয় পৌর বাসিন্দা অনেকের সাথে কথা হলে তারা বলেন, আমার শহর পরিষ্কার থাকুক, আমার বাসার পাশে পরিষ্কার থাকুক এটা আমরা সবাই চাই। কিন্তু বাস্তবে আমরা সেইভাবে সচেতন না, এবং আমরা নিজেরাই আশপাশ এলাকা পরিষ্কার না রেখে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলি। এজন্য আমাদেরকেই আগে সচেতন হতে হবে। জেলা প্রশাসনের পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে এই উদ্যোগ সফল করতে ভুমিকা নেয় এবং পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের দ্বায়িত্ব দিয়ে নির্দিষ্ট স্থানে বা ড্রামে ময়লা-আবর্জনা ফেলতে বাধ্য করে তাহলেই গোপালগঞ্জ শহর ক্লিন সিটিতে রুপান্তর হবে।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ এই কথাটি আমরা সবাই জানি, কিন্তু মানিনা। আর মানিনা বলেই আমরা যেখানে সেখানে যত্রতত্র ময়লা-আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রাখি। আমাদের আশপাশ এবং শহর পরিষ্কার রাখতে যদি আমরা সচেতন না হই তাহলে কোনদিনই শহর পরিষ্কার হবেনা। গোপালগঞ্জ শহরটাকে পরিষ্কার রাখতে এবং পরবর্তীতে ক্লিন সিটিতে রুপান্তর করতে বিভিন্ন স্থানে ড্রাম বসিয়ে ময়লা-আবর্জনা ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পৌরবাসী যদি নিজেরা সচেতন হয়ে ক্লিন সিটি ড্রাম ব্যবহার করে, তাহলে আমরা অচিরেই গোপালগঞ্জ শহরকে ক্লিন সিটিতে রুপান্তর করতে পারবো বলে তিনি আশা প্রকাশ করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর