কোটালীপাড়ায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার প্রদান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঢাকাস্থ কান্দি ইউনিয়ন যুব সংঘের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার প্রদান করা হয়েছে।
আজ শনিবার বিকেলে উপজেলার শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের হলরুমে সংগঠনটির ২৬বছর পূর্তি উপলক্ষে ৬৫জন মেধাধী শিক্ষার্থীর মাঝে বৃত্তি ও পুরস্কার প্রদান করা হয়।
কান্দি ইউনিয়ন যুব সংঘের সভাপতি তুষার মধু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির নগদ অর্থ ও বইসহ বিভিন্ন ধরণের পুরস্কার তুলে দেন।
এ সময় সংগঠনটির উপদেষ্ঠা সুভাষ বালা, সহ-সভাপতি বিপ্লব বৈরাগী, মনজিৎ বৈদ্য, মনি শংকর বিশ^াস, মনোজ রায়, কৈশিক হালদার, সাধারণ সম্পাদক উৎসব অধিকারী উপস্থিত ছিলেন।
কান্দি ইউনিয়ন যুব সংঘের সভাপতি তুষার মধু বলেন, আমাদের সংগঠনটি দীর্ঘ ২৬ বছর ধরে এলাকায় স্বাস্থ্য শিক্ষাসহ বিভিন্ন ধরণের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। প্রতি বছরই আমরা আমাদের সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার প্রদান করে থাকি। তারই ধারাবাহিকতায় এ বছরও আমরা ৬৫জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি ও পুরস্কার প্রদান করলাম।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর