নড়াইলে গলা কেটে হত্যা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

নড়াইল প্রতিনিধি।।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের উপ-পরিচালক নিভা রাণী পাঠকের স্বামী বেসরকারী কলেজের শিক্ষক (অবঃ) অরুণ রায় (৭২)কে সদরের বেনাহাটি গ্রামে নিজ বাড়িতে দুবৃত্তরা বাড়ির মধ্যে গলা কেটে হত্যা করেছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে হত্যার বিষয়টি জানাজানি হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গ্রামবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অরুণ রায় সদরের তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি গ্রামে একা বসবাস করতেন। তাঁর স্ত্রী, এক ছেলে প্রকৌশলী এবং এক মেয়ে চিকিৎসক। চাকরির সুবাদে জেলার বাইরে অবস্থান করতেন। তাঁরা মাঝে মাঝে ছুটিতে বাড়ি আসতেন।
শুক্রবার সারাদিন থেকে অরুণ রায়ের কোন সাড়া শব্দ না পেয়ে সন্ধ্যার পর নিভা রাণী পাঠক ও তার ছেলে ইন্দ্রোজিৎ রায় বাড়িতে এসে মই বেয়ে দ্বিতল ভবনের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে চেয়ারের ওপর গলা কাটা অবস্থায় তার লাশ উদ্ধার করেন।
এলাকাবাসী জানান, অরুন রায় বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় একটি চায়ের দোকান থেকে চা পান করেছেন বলে অনেকেই দেখেছেন। ধারণা করছেন রাতে দুবৃর্ত্তরা বাড়ির দোতলায় উঠে জবাই করে হত্যা করেছে। অত্যান্ত ভদ্র প্রকৃতির মানুষ ছিলেন অরুন রায়।
তুলারামপুর ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহম্মেদ বলেন, বাড়িতে অরুণ রায় একাই থাকতেন। আর কেউ থাকতো না। এ ঘটনা গত রাতে ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।
নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, খবর পেয়ে রাত ৮টার দিকে ঘটনাস্থলে পৌছাই। দুবৃত্তরা তাকে জবাই করে হত্যা করেছে। তবে কি কারনে এ হত্যাকান্ড ঘটেছে সে ব্যাপারে খোজখবর নেয়া হচ্ছে। মৃতদেহের সুরতহাল তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর