গোপালগঞ্জে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -
স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জে বাসের ধাক্কায় ওলিউর রহমান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।
আজ বুধবার দুপুরে ঢাকা- খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ধূসর ব্রীজের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী একই উপজেলার রামদিয়া গ্রামের খলিল মোল্যার ছেলে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান জানিয়েছেন, রামদিয়া বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী ওলিউর রহমান বিপ্লব কাশিয়ানী উপজেলা সদর থেকে ব্যবসায়ীক কাজ শেষে মটর সাইকেল চালিয়ে রামদিয়া বাজারে ফিরছিলেন। পথিমধ্যে গোপালগঞ্জ থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হয়।
পরে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘাতক বাস ও চালক সিরাজুল শেখকে আটক করেছে। এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলে বলে জানিয়েছেন ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক শেখ মোঃ কাউছার।
- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর