গোপালগঞ্জে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর আর্থিক সহযোগিতার চেক বিতরণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।

গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর করোনাকালীন আর্থিক সহযোগিতার চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, তথ্য মন্ত্রনালয় ও মুকসুদপুর প্রেসক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করে।

আজ রবিবার দুপুরে জেলার মুকসুদপুর উপজেলা পরিষদের ফারুক খান মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি প্রত্যেককে ১০ হাজার করে ৪২জন সাংবাদিকদের হাতে প্রধানমন্ত্রীর সহযোগিতার চেক তুলে দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম সিকদার, মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ, গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, পাক্ষিক মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুজ্জাদ হোসেন লিটু প্রমূখ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর