মুকসুদপুর সরকারী কলেজে বঙ্গবন্ধুর ম্যুরালের ফলক উন্মোচন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -
মোহনা রিপোর্ট।।
মুকসুদপুর সরকারী কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের ফলক উন্মোচন করা হয়েছে।
আজ রোববার কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য লেঃ কর্নেল (অবঃ) মুহাম্মদ ফারুক খান এই ফলকের উন্মোচন করেন।
এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, মুকসুদপুর উপজেলা নির্বাহী  অফিসার তাসলিমা আলী, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, মুকসুদপুর কলেজের অধ্যক্ষ কে এম কাওছার আলী, মুকসুদপুর থানার ওসি আবু বকর, মুকসুদপুর কলেজের প্রভাষক আরিফুল ইসলাম রাজু, মাহবুব হাসান বাবার, মাহবুব সাগর প্রমুখ।
এসময় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
কলেজের নিজস্ব তহবিলে ৩ লাখ ৬৩ হাজার টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর এই ম্যুরাল নির্মান করা হয়েছে।

 

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর