প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী রাজিয়া নাসেরের রুহের মাগফেরাত কামনায় টুঙ্গিপাড়ায় বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী এবং শেখ হেলাল উদ্দিন এম.পি ও শেখ জুয়েল এমপি-র মা রাজিয়া নাসেরের রুহের মাগফেরাত কামনা করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বাদ জুম্মা টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়।

এ দোয়া মাহফিলে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, প্রচার সম্পাদক বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস হোসেন, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহমেদ হোসেন মির্জাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর