কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ঘরের নির্মাণ কাজের উদ্বোধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি।।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বরাদ্দকৃত ১২৫টি সেমি পাকা ঘরের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল গ্রামের মন্ডল বাড়িতে এ ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ সময় শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আলাউদ্দিন হাওলাদার, কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক তুষার মধু, শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাব্রিয়েল বাড়ৈ, যুবলীগ নেতা মিজানুর রহমান বুলবুল, বুলবুল আহম্মেদ হাজরা, বাদশা মাহমুদ উপস্থিত ছিলেন।
আয়নাল হোসেন শেখ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সম্প্রতি ১২৫টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। আজ আনুষ্ঠানিক ভাবে এই ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হলো। এই বরাদ্দের পরে নতুন করে আরো ৭৫টি ঘর আমরা বরাদ্দ পেয়েছি। আমরা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে যাচাই বাছাই করে প্রকৃত যারা গৃহহীন তাদেরকেই এই ঘরগুলো দেওয়া হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী এ উপজেলায় কোন ব্যক্তি গৃহহীন থাকবেনা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর