ঔষধি গাছের চারা রোপন করেছে সড়ক বিভাগ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জে এক হাজার টি ঔষধি গাছের চারা রোপন করেছে সড়ক ও জনপদ বিভাগ। বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ সড়ক বিভাগের অফিসে বহেরা, আমলকি, অর্জুন গাছের চারা রোপন করে ঔষধি গাছের চারা রোপন উদ্বোধন করেন নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন।
এদিন সড়ক বিভাগের উদ্যোগে সদর উপজেলার বিজয়পাশা-জয়নগর জেলা সড়কে এক হাজার ঔষধি গাছের চারা রোপন করা হয়। এসব ঔষধি গাছের মধ্যে রয়েছে বহেরা, আমলকি, অর্জুন, জাম, ডালিম, নিম ইত্যাদি।
ঔষধি গাছের চারা রোপনকালে ঔষধি গাছের গবেষক ও লেখক মোঃ দেলোয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ শাহিনুর রহমান, রিপোর্টার্স ফোরাম গোপালগঞ্জের সাধারন সম্পাদক এস এম নজরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর