তিন প্রতিষ্ঠানকে ৩ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -
স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জে স্বাস্থ্য বিভাগের অনুমোদন বিহীন ক্লিনিক ব্যবসা পরিচালনার অভিযোগে ও রেজিষ্ট্রেশন নবায়ন না করার অপরাধে আজ বৃহস্পতিবার দুপুরে তিনটি প্রতিষ্ঠানকে ৩ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যমাণ আদালত। জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ সালাহউদ্দিন দিপু।
ভ্রম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ সালাহউদ্দিন দিপু জানিয়েছেন, শহরের মডেল স্কুল রোডের মেডিকেয়ার ক্লিনিকের স্বাস্থ্য বিভাগের অনুমোদন না থাকায় ২ লক্ষ টাকা এবং একই অভিযোগে মোহাম্মদপাড়া রোড়ের সার্জিক্যাল কিলনিককে দেড় লক্ষ টাকা। এছাড়া রেজিষ্ট্রেশন নবায়ন না থাকা ও অব্যবস্থাপনার কারনে শহরের বাজার রোড়ের গোপালগঞ্জ নার্সিং হোমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার এস এম সাকিবুর রহমান উপস্থিত ছিলেন।
- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর