বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে গোপালগঞ্জে সরকারী কর্মকর্তাদের প্রতিবাদ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর করার প্রতিবাদে ও দুষ্কৃতিকারীদের বিচারের দাবীতে গোপালগঞ্জে প্রতিবাদ করেছেন সরকারী কর্মকর্তা-কর্মচারী ফোরাম।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে “জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সহস্রাধিক সরকারী কর্মকর্তা-কর্মচারীরাদের সমন্বয়ে এ প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা সভাপতিত্ব করেন। সভায় সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মহব্বত আলী, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ, কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক ড. অরবিন্দ কুমার রায়, বে-সরকারি শিক্ষক সমিতির সভাপতি মাহে আলমসহ সরকারী উর্দ্ধতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। এ ছাড়া একই ধরনের কর্মসূচি জেলার অন্যান্য উপজেলাগুলোতেও অনুষ্ঠিত হয়েছে।

অন্যদিকে, বেলা সাড়ে ১১ টায় গোপালগঞ্জ চেম্বার অব কমার্স-এর উদ্যোগে স্থানীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে জেলা সদরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন যোগ দেয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর