Home ব্রেকিং নিউজ... পৌরবাসীর সেবা দোরগোড়ায় পৌছে দেওয়া হবে

পৌরবাসীর সেবা দোরগোড়ায় পৌছে দেওয়া হবে

০
পৌরবাসীর সেবা দোরগোড়ায় পৌছে দেওয়া হবে

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি:
পৌরসভার সেবা পৌরবাসীর দোরগোড়ায় পৌছে দেওয়া হবে বলে ঘোষনা দিয়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ।
শুক্রবার সন্ধ্যায় পৌরসভার পারকোন মন্দির চত্ত্বরে পৌরসভার আয়োজনে ৬নং ওয়ার্ডের তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের ওয়ার্ড কমিটির সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ ঘোষনা দেন।
পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, শিক্ষক রসময় রত্ন, কাউন্সিলর সালেহা বেগম, সমাজসেবক কবির হাওলাদার, মজিদ শেখ, নিরাঞ্জন রত্ন, মহাদেব বিশ্বাস বক্তব্য রাখেন।
বক্তরা, এলাকায় রাস্তা, ড্রেন, ব্রিজ,শ্মশান, অজুগানা, ঘাটলা নির্মাণ ও ল্যাম্পপোষ্ট স্থাপনের দাবি জানান।
পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ বলেন , পৌরবাসীর দাবি অনুযায়ী পৌরসভার উন্নয়ন করা হবে। আমরা প্রতি ৩মাস অন্তর অন্তর প্রতিটি ওয়ার্ডে এ ধরণের সভা করে থাকি। আমরা এ ধরণের সভা করে পৌরবাসীর দাবি অনুযায়ী পৌরসভার উন্নয়ন করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here