গোপালগঞ্জ পূর্ত ভবনের দৃষ্টি নন্দন প্রধান ফটক উদ্বোধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে পূর্ত ভবনের নবনির্মিত দৃষ্টি নন্দন প্রধান ফটক উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আবুল খায়ের এ ফটকটির উদ্বোধন করেন।

এ প্রধান ফটকটির নকশা উদ্ভাবন করেছেন গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস।

উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জ গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মশিউর রহমান, পিএন্ডডি’র নির্বাহী প্রকৌশলী শেখর চন্দ্র বিশ্বাস, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী দীপক চন্দ্র শীল, উপ-বিভাগী প্রকৌশলী (ই/এম) তন্ময় কর্মকারসহ গণপূর্ত জোন, সার্কেল ও বিভাগের প্রকৌশলীগণ, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর