মুকসুদপুরে অগ্রণী ব্যাংকের নতুন শাখা ভবনের উদ্বোধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।

গোপালগঞ্জের মুকসুদপুরে অগ্রণী ব্যাংকের নতুন শাখা ভবনের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পোষ্ট অফিস রোডে ফিতা কেটে অগ্রণী ব্যাংকের নতুন ভবন উদ্বোধন করেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পরিষদের পরিচালক কে.এম.এন মঞ্জুরুল হক লাবলু।

পরে মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাবির মিয়া, অগ্রণী ব্যাংকের সাবেক মহা ব্যাবস্থাপক সুধাংশু শেখর বিশ্বাস, সাবেক ছাত্র নেতা মোত্তাহিদুর রহমান ছিরু, অগ্রণী ব্যাংক গোপালগঞ্জের সাবেক জিএম মজিবুর রহমান, ভবন মালিক হুজ্জাত হোসেন লিটু মিয়া, বাংলার নয়ন পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ছিরু মিয়া, ফজিলাতুন্নেছা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ শাহাদাৎ হোসেন মিজান, ব্যাংকের গ্রাহক সালাউদ্দীন মিয়া, তৌহিদুল হক বকুল, লিন্টু মিয়া, ইমন মল্লিক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অগ্রণী ব্যাংক মুকসুদপুর শাখা ব্যবস্থাপক সিরাজুল ইসলাম।

এ নতুন ভবনের মাধ্যমে গ্রাহক সেবার মান উন্নয়নের সাথে সাথে ব্যাংক পরিচালনায় আরো গতিশীল আসবে বলে মনে করছে ব্যাংক কর্তৃপক্ষ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর