কাশিয়ানীতে ইজিবাইক ও ভ্যান চালকদের মাঝে কম্বল বিতরণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে এক হাজার ইজিবাইক, নসিমন ও অটো ভ্যান চালকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাটিয়াপাড়া রেলস্টেশন মাঠে কাশিয়ানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান খান নিজস্ব তহবিল থেকে এসব কম্বল বিতরণ করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতিকুল ইসলাম ওসি মো. আজিজুর রহমান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোল্লা, দপ্তর সম্পাদক শহিদুল খন্দকার, ফিরোজ সমাদ্দার হ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  এসময় উপস্থিত সকলকে মাস্ক বিতরণ করা হয় ।

চেয়ারম্যান মশিউর রহমান খান বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজের কাছে খুব ভাল লাগছে। কাশিয়ানী সদর ইউনিয়নের এক হাজার ইজিবাইক, নসিমন ও অটোভ্যান চালকদের মাঝে নিজস্ব অর্থে এসব কম্বল বিতরণ করা হয়। আগামীতেও মানুষের পাশে থাকবেন বলে তিনি জানান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর