গোপালগঞ্জে ইউ.পি সদস্য হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে আলোচিত গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য শরীফ হামিদুল হকের হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

আজ রবিবার সকাল ১১টায় সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সর্বস্তরের জনগনের ব্যানারে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর বাসষ্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এসময় হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করা হয়। মানববন্ধন শেষে ওই স্থান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে নিহতের ছেলে শরীফ আব্দুল হাফিজ, শরীফ মতলেবুর রহমান, শরীফ খালিদ, শরীফ এনায়েত হোসেন বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, গত বছরের ১২ ডিসেম্বর সন্ধ্যায় গোপিনাথপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য শরীফ হামিদুল হককে গুলি করে হত্যা করে দূর্বৃত্তরা।

এ ঘটনায় নিহতের ভাই মনির শরীফ গোপালগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা করেন।পরে সিআইডি এ ঘটনায় রবিউল ওরফে রবি শরীফ, আমির মোল্লা ও সাগরকে গ্রেফতার করে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর