গোপালগঞ্জে বাসের ধাক্কায় এক অবসর প্রাপ্ত সেনা সদস্য নিহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে বাসের ধাক্কায় নওশের শেখ (৫০) নামে এক অবসরপ্রাপ্ত সেনা নিহত হয়েছেন।

আজ শনিবার ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার হরিদাসপুর ব্রীজের কাছে এই দূর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি একই উপজেলার ঘোষেরচর গ্রামে।

ভাঙ্গা হাইওয়ে থানার গোপালগঞ্জের ঘোনাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মলয় কুমার রায় জানিয়েছেন, সদস্য সকাল সোয়া ১০টার দিকে নওশের শেখ বাইসাইকেল চালিয়ে তার গ্রামের বাড়ি ঘোষেরচর যাচ্ছিলেন। ঘটনাস্থলে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী  টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রাবাহি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর