বঙ্গবন্ধুর সমাধিতে সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরের শ্রদ্ধা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আজ রবিবার দুপুরে শ্রদ্ধা নিবেদন করেছেন সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মান্নান।
বেলা সাড়ে ১২ টায় তিনি জাতির জনকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ৭১ সালে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি।
এসময় সোনালী ব্যাংক ফরিদপুর শাখার জিএম খোকন চন্দ্র বিশ্বাস, এজিএম শেখ আমির খসরু, গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের এজিএম আব্দুর রশিদসহ গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর