বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে নাটক এক তর্জনীর নির্দেশ” মঞ্চস্থ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির পিতাকে স্মরন করে গোপালগঞ্জে মঞ্চস্থ হয়ে গেলো“এক তর্জনীর নির্দেশ”।

রোববার (৩১ জানুয়ারী) রাতে স্থানীয় শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে জেলা শিল্পকলা একাডেমী এই নাটকের আয়োজন করে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামময় সময়ের একটি নির্দিষ্ট সময়কে নিয়ে এই নাটক “এক তর্জনীর নির্দেশ”। সরকারী বঙ্গবন্ধু কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মঈন আহম্মেদের লেখা এ নাটকটির নির্দেশনায় ছিলেন ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের প্রতিষ্ঠাতা হাবিব তারাশী।

গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান লুৎফর রহমান বাচ্চু এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এছাড়া শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক মেহবুব আলম নাহিদ, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ এ নাটকটি উপভোগ করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর