গোপালগঞ্জে “খাদ্যের নিরাপদতা” শীর্ষক আলোচনা সভা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

৪র্থ নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে গোপালগঞ্জে “খাদ্যের নিরাপদতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ আলোচনা সভার আয়োজন করে।

“জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য-টেকসই উন্নয়ন সমৃদ্ধ দেশ, নিরাপদ খাদ্যের বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আব্দুল্লাহ আল মাসুদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. অরবিন্দু কুমার রায়, জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, ব্যবসায়ী নেতা শেখ মোশাররফ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। ব্যবসায়ীক নেতৃবৃন্দ ও বিভিন্ন দফতরের কর্মকর্তাগন এসময় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় নিরাপদ খাদ্যের উপর গুরুত্ব আরোপ করে বাজার মনিটরিংসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর