মুজিববর্ষেই উৎপাদনে যাবে রামপাল পাওয়ার প্লান্ট—টুঙ্গিপাড়ায় রামপাল বিদ্যুত প্রকল্পের এম.ডি 

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী(প্রাঃ)লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)  প্রকৌশলী কাজী আবসার উদ্দীন আহমেদ বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতেই উৎপাদনে যাবে রামপাল পাওয়ার প্লান্ট। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকারের অংশ হিসেবে মুজিববর্ষে শতভাগ মানুষের কাছে বিদ্যুত পৌছে দেয়ার লক্ষ্যকে সামনে রেখে  আমরা কাজ করছি।

আজ শুক্রবার(৫ফেব্রুয়ারী) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় রামপাল পাওয়ার প্লান্টের উপ-প্রকল্প পরিচালক মোঃ রেজাউল করিম, চীফ প্রকিউরমেন্ট অফিসার মোঃ মফিজুল ইসলাম, জেনারেল ম্যানেজার দেবাশীষ নাথ, মিহির কুমার মোহন্তী, এজিএম সিদ্ধার্থ মন্ডল, এজিএম বাপ্পাদিত্য সরকার, ম্যানেজার তরিকুল ইসলাম,খুলনা টিভি রিপোর্টারর্স ইউনিটির সাবেক সভাপতি মল্লিক সুধাংশুসহ বিআইএফপিসিএল’র পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর