টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে অতিরিক্ত অ্যাটর্নী জেনারেল-এর শ্রদ্ধা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর হামলার ঘটনার রায় নিয়ে অতিরিক্ত অ্যাটর্নী জেনারেল এস.এম মুনীর বলেছেন, দীর্ঘদিন হাইকোর্টে মামলটি স্থগিত ছিল। হাইকোর্ট থেকে মামলাটির স্থাগিতাদেশ প্রত্যাহার করে বিচার কাজ শুরু করা হয়েছিল। মামলায় আসামীরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছে। ২০জন স্বাক্ষীর সাফাই সাক্ষ্যতে প্রমানিত হয়েছে এ হামলার ঘটনা ঘটেছে। তারা প্রমাণের ব্যতয় ঘটাতে পারেনি। যে রায় রয়েছে এতে বিচার কাজ সুষ্ঠ হয়েছে। ন্যায় বিচার হয়েছে।

আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা আশা করছি এ রায় হাইকোর্টে বহাল থাকবে। রায়ের কপি তুলে পরীক্ষা করে দেখা হবে আপিল করার সুযোগ আছে কি না। আপিল করার সুযোগ থাকলে সাজা আরো বৃদ্ধির জন্য অবেদন করা হবে। হামলার সময় বিএনপি ক্ষমতায় ছিলো। তারা প্রমাণে ব্যর্থ হয়েছে। এখানে প্রহসনের কোন বিচার হয়নি।

এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামাধী সৌধ বেদীতে পুস্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় তার সাথে অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর