বশেমুরবিপ্রবি-র অফিসার্স এসোসিয়েশনের সভাপতি তুহিন ও সম্পাদক মিরাজ নির্বাচিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে তুহিন মাহামুদ ও সাধারণ সম্পাদক পদে মোঃ মিরাজ সিকদার নির্বাচিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটরিয়া ভবনে অনুষ্ঠিত নির্বাচনে ১৫টি পদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্লানিং অফিসার তুহিন মাহমুদ ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ মিরাজ সিকদার পরিষদ থেকে ১২জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। অপরদিকে, মোঃ নজরুল ইসলাম(হীরা)ও ওয়ালিদ মিয়া পরিষদ থেকে ৩জন প্রার্থী নির্বাচিত হন।

সভাপতি পদে তুহিন মাহমুদ ৪২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। অপর পরিষদের সভাপতি প্রার্থী মোঃ নজরুল ইসলাম(হীরা) পেয়েছেন ৪১ ভোট।সাধারণ সম্পাদক পদে মোঃ মিরাজ সিকদার পেয়েছেন ৪৪ ভোট এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ওয়ালিদ মিয়া পান ৩৯ ভোট।

অপর নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে মোঃ মুশিকুর রহমান কলিন্স, চৌধুরী মনিরুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সরাফত খান, এস এম মাহাবুবুল হাসান কামাল, অর্থ- সম্পাদক ফয়সাল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, দপ্তর সম্পাদক পদে মোঃ আতিকুর রহমান মুরাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাবিবুল্লাহ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য হিসেবে তরিকুল ইসলাম, মাহাতাব উদ্দিন খান, মোঃ আশরাফুল ইসলাম, মশিউর রহমান, মোঃ আরিফুল হক( সাগর)।

নির্বাচনে ৮৩টি ভোটের মধ্যে ৮৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিশ্বাবিদ্যালয়ের প্রকৌশলী মোঃ এস্কেন্দার আলী।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর