গোপালগঞ্জে দেশীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে দেশীয় মদ, নগদ টাকা ও মোবাইলসহ প্রবীর তালুকদার (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৮)।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মুকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রাম থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী প্রবীর তালুকদার মুকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রামের মুকতেশ তালুকদারের ছেলে।

র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজীব ফারহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জলিরপাড় গ্রামে অভিযান চালিয়ে দেড় লিটার দেশীয় মদসহ প্রবীর তালুকদারকে গ্রেফতার করা হয়।

পরে তার দেহ তলাশী করে মাদক বিক্রির দুই হাজার চার’শ টাকা, মাদক দ্রব্য বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও একটি সীম কার্ড উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী প্রবীর তালুকদার দীর্ঘদিন ধরে মুকসুদপুর থানার বিভিন্ন এলাকায় দেশীয় মদসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদক দ্রব্য বিক্রয় করে আসছিল। এ ব্যাপারে মুকসুদপুর থানায় একটি মাদক মামলা দায়েরের পর গ্রেফতারকৃতকে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর