Home ব্রেকিং নিউজ... বঙ্গবন্ধুর সমাধিতে টুঙ্গিপাড়ার নব- নির্বাচিত মেয়রের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে টুঙ্গিপাড়ার নব- নির্বাচিত মেয়রের শ্রদ্ধা

০
বঙ্গবন্ধুর সমাধিতে টুঙ্গিপাড়ার নব- নির্বাচিত মেয়রের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার নব-নির্বাচিত মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল শপথ গ্রহনের পর কাউন্সিলরদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধী সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরে বঙ্গবন্ধু ও ১৯৭৫ এর ১৫ আগষ্ট তাঁর পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামসহ নব-নির্বাচিত কাউন্সিলরগণ ও স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় মেয়র নির্বাচিত হন।

গতকাল বুধবার তিনি ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমানের কাছে শপথ গ্রহন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here