গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় বাস শ্রমিক নিহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের চাপায় আরজ আলী(৪৫) নামে এক বাস শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে মুকসুদপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কলেজ মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহত বাস শ্রমিক আরজ আলীর বাড়ী গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রামে।

মুকসুদপুর অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া জানান, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফাল্গু‌নি প‌রিবহনের(ঢাকা মেট্রো-ব-১৫-৪২২৩) যাত্রীবাহী বাসটি কলেজ মোড়ে আসলে চলন্ত গাড়ীতে ওঠার চেষ্টা করে শ্রমিক আরজ আলী।

এসময় পা ফসকে বাসের চাকার নিচে পড়ে গেলে পিস্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশ্টি জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর