৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।
লকডাউনের প্রথম দিনে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৮ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার লকডাউনের প্রথম দিনে সরকার ঘোষিত বিভিন্ন নির্দেশনা না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার কারণে উপজেলার ঘাঘর বাজারসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাহফুজুর রহমান ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে ৪ হাজার ৮শত টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন, বর্তমানের করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। যার জন্য সরকার লকডাউন দিয়েছেন। এ সময়ে অনেক ব্যবসা প্রতিষ্ঠানই সরকারের নির্দেশনা মানছেন না। যে সব প্রতিষ্ঠান সরকারি নির্দেশনা না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখবেন তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর