বীর প্রতীক রেজাউল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অনারারী ক্যাপ্টেন বীর প্রতীক মোঃ রেজাউল হকের (৭৮)দাফন আজ রবিবার ১১ এপ্রিল বাদ জোহর সম্পন্ন হয়েছে। মরহুমের নিজ বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়াযর বাসুড়িয়া গ্রামে তার দাফন সম্পন্ন হয়।

টুঙ্গিপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিমের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

এরপরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার শেষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাকে তার নিজ পারিবারিক কবরস্থানে  সমাহিত করা হয়।

উল্লেখ্য মোঃ রেজাউল হক বীর প্রতীক গতকাল ১০ এপ্রিল শনিবার রাত সাড়ে ১১ টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে বার্দ্ধক্যজনিত কারনে  (সিএমএইচ) ইন্তেকাল করেন। বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক বীর প্রতীক মৃত্যুকালে দুই ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর