জেলা প্রশাসনের এক লাখ মাস্ক বিতরন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে এক লাখ মাস্ক বিতরন করা হয়েছে। জেলা প্রশাসক শাহিদা সুলতানা এই কর্মসূচীর উদ্বোধন করেন। আজ সোমবার সাকাল ১০ টায় জেলা শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় মাস্ক বিহীন মানুষদের মধ্যে মাস্ক বিতরন করে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়।

গোপালগঞ্জ জেলার ৬৭টি ইউনিয়ন ও ৪টি পৌরসভা এলাকায় একযোগে এই মাস্ক বিতরন কার্যক্রম শুরু করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারন) মোঃ ইলিয়াছুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, সরকারি বঙ্গবন্ধু কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শাহ আলম, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং মাস্ক বিতরনে সাহায্যকারী হিসেবে রোভার স্কাউটস ও বিডি-ক্লিনের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

মাস্ক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, মাস্ক বিতরণ জেলা প্রশাসনের একটি চলমান কর্মসূচী। সারা জেলায় আজ সোমবার থেকে রোভার স্কাউটস্, বিডি ক্লিন ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মাস্ক বিতরণ করা হচ্ছে। এটি একটি প্রতিকী অনুষ্ঠান । এই অনুষ্ঠানের মাধ্যমে গোপালগঞ্জসহ দেশ বাসীকে জানাতে চাই সবাইকে ঘরের বাহিরে মাস্ক পরতে হবে। নিজেকে সুস্থ ও করোনা মুক্ত রাখতে মাস্কের কোন বিকল্প নেই। তাই মাস্ক পরে বাইরে জরুরী কাজ সারুন। কাজ না থাকলে ঘরে থাকুন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর