গোপালগঞ্জে মতুয়া ধর্মকে কটাক্ষ করার প্রতিবাদে ও দোষীর শাস্তির দাবীতে মানববন্ধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে মতুয়া ধর্মকে কটাক্ষ করার প্রতিবাদে ও দোষীর শাস্তির দাবীতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সদর উপজেলার বৌলতলী এলাকার লোকজন। মতুয়া ভক্তবৃন্দ এ কর্মসূচীর আয়োজন করে।

আজ রবিবার সকাল ১১টায় সদর উপজেলার কৃষ্ণপুর সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে মতুয়াভক্ত ও এলাকাবাসী। মানববন্ধনে মতুয়া ধর্মকে কটাক্ষকারী অনিতোষ বালাকে গ্রেফতার করার দাবী জানানো হয়।

এসময় বৌলতলী ইউপি চেয়ারম্যান সুকান্ত বিশ্বাস, কমলেশ বিশ্বাস, গনেশ কবিরাজ বক্তব্য রাখেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ওই একই স্থানে গিয়ে শেষ হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর