আগামীকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬-তম শাহাদৎ বার্ষিকী

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

আগামীকাল ১৫ আগষ্ট রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬-তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস।

এ উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে। যদিও প্রতিবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া এসে থাকেন। কিন্তু, এবছর করোনা ভাইরাসের কারনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় শোক দিবসের কর্মসূচিতে যোগ দিতে টুঙ্গিপাড়া আসছেন না বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

গোপালগঞ্জ জেলা নেজারত ডেপুটি কালেকটর মোঃ মহসিন উদ্দীন এসব তখ্য নিশ্চিত করে জানিয়েছেন, রোববার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানাবেন। এ সময় তিন বাহিনীর পক্ষে অনার গার্ড প্রদান করা হবে।

প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পন ও শ্রদ্ধা জানাবেন। এদিন মন্ত্রী পরিষদের সদস্য ও সংসদ সদস্যগনও উপস্থিত থেকে জাতির পিতার সামধিতে শ্রদ্ধা জানাবেন বলে জানা গেছে।

এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের পক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে শ্রদ্ধা জানাবেন। পরে সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এরপর সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষকে শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স উন্মুক্ত করে দেয়া হবে।

এদিকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬-তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কালো পতাকা টাঙানো হযেছে। জেলার বিভিন্ন সড়কে কালো কাপড় দিয়ে তৈরী করা হয়েছে তোরণ।

পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, দিনটি পালন উপলক্ষে পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর